ব্রডকাস্ট প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ

২৮ অক্টোবর, ২০১৯ ১৬:৪২  
চার সপ্তাহব্যাপী মডার্ন ব্রডকাস্ট টেকনোলজি কোর্সের আয়োজন করতে যাচ্ছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। আগামী ৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০২০ মেয়াদে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ঠিকানা www.nimc.gov.bd। নিমকো উপ পরিচালক মোহাম্মদ আবু সাদেক জানিয়েছেন, কোর্সের পাঠ্যধারাটিতে ব্রডকাস্টিং চেইন, ডিজিটাল কমিউনিকেশন, থিওরি অন ডিজিটাল টিভি (এইচডি টিভি), আইপিটিভি, সিএটিভি, ডিস্ট্রিবিউশন অব ফাইবার টু হোম, অপটিকাল এফডিএম, ওটিডিএম, ডব্লিউডিএম টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন। অটোমোশন অব টিভি স্টেশন অ্যান্ড আর্কাইভিং, মডার্ন আউটডোর ব্রডকাস্টিং, ডিজাইন, প্লানিং অব মডার্ন ব্রডকাস্টিং স্টেশন, ব্রিফ অন স্যাটেলাইট কমিউনিকেশন, ডিআরএম, ড্যাব অর এফএম, ইলেকট্রনিক ওয়েভ অ্যান্ড অ্যান্টিনা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ নিতে স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগে স্নাতক শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।